image
সিডনিতে বাংলাদেশের অনুশীলনে আনিকা রানিয়া সিদ্দিকী (ডানে)

নারী এশিয়া কাপ ফুটবল

সিডনির গরমের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে প্রবাসী আনিকার

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে ১ মার্চ। দু’দিন হলো বাংলাদেশ দল সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে। সুইডেন প্রবাসী আনিকা রানিয়াও চেষ্টা করছেন সবার সঙ্গে মানিয়ে নিতে। পাশাপাশি সিডনির আবহাওয়ার সঙ্গেও ধাতস্থ হওয়ার চেষ্টা করছেন।

দ্বিতীয় দিন নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন আফঈদা-ঋতুপর্ণারা। সুইডেন প্রবাসী আনিকা রানিয়াও চেষ্টা করছেন, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে, প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে খেলতে।

৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দল।

এ মাসের শুরুর দিকে শুরু হওয়া ক্যাম্পে ও প্রাথমিক দলে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়েই অস্ট্রেলিয়া অভিযানে গেছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।

ঢাকায় ক্যাম্প চলাকালীন অধিনায়ক আফঈদার ‘রুমমেট’ ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও তাই। রোববার, (২২ ফেব্রুয়ারী ২০২৬) দ্বিতীয় দিনের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে আনিকা জানান, দলের বাকিদের সঙ্গে তার বোঝাপড়া দৃঢ় হচ্ছে আরও। তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস গরমে নিজের একটু সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

‘আমাদের অনুশীলনের আজ দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে। আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর... হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’ ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি