ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করবে ক্রীড়া পরিষদ। ঢাকার কমলাপুর স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম হস্তান্তর বিষয়ে মঙ্গলবার, (২৪ ফেব্রুয়ারী ২০২৬)ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভা শেষে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাংবাদিক ও ফেডারেশনগুলোর পর এবার এককভাবে ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বসলেন তিনি।
ক্রীড়া পরিষদের সভাকক্ষে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সহ-সভাপতি এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেডারেশনের প্রতিনিধিরা মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে ফুটবলের জন্য ‘ডেডিকেটেড’ বা নির্দিষ্ট ভেন্যুর বিষয়টি প্রধান দাবি হিসেবে উঠে আসে। বৈঠকের পরে কথা বলতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আলোচনা মূলত ফুটবলের ভবিষ্যৎ এবং এই ক্রীড়ার বর্তমান গতিকে কীভাবে আরও এগিয়ে নেয়া যায়, তা নিয়েই হয়েছে। তিনি উল্লেখ করেন, হামজা চৌধুরীসহ বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন ফুটবলার এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যা জাতীয় দলকে ঘিরে একটি নতুন আশার সঞ্চার করেছে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি ফুটবল থেকে এসেছি মানে এই নয় যে আমরা কেবল ফুটবলের কথাই ভাবব। একটি যথাযথ সমাজ গড়ে তুলতে হলে সার্বিক খেলাধুলারই বিকাশ প্রয়োজন। একটি সুস্থ পরিবেশ থাকতে হবে। আমরা সবাই একই ক্রীড়া পরিবারের অংশ। আমরা একে অপরের শত্রু নই। আমরা সবাই চাই প্রতিটি খেলার যথাযথ বিকাশ হোক। তাই আমরা মসৃণ সমন্বয় নিশ্চিত করতে একসঙ্গে কাজ করব, যাতে সারা বছর ফুটবল এবং অন্যান্য খেলাধুলা চলতে পারে।’
নগর-মহানগর: গ্যাস সংকট নিরসনে তিতাসের সাথে ইশরাকের বৈঠক
অর্থ-বাণিজ্য: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ