নারী টি-২০ বিশ্বকাপ
মেয়েদের টি-২০ বিশ্বকাপের সূচিতে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও খুব বেশি চিন্তিত নয় বিসিবি। বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘এক গ্রুপে ছয়টা করে দল। এর মধ্যে চারটা করে দল দ্বিতীয় রাউন্ডে যাবে। আমাদের ভালো সুযোগ রয়েছে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আমরা জিততে পারি। তাহলে আমাদের ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি তাহলেও ভালো। আমাদের জন্য ভালো হয়েছে আর কি।’
লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে সাজ্জাদ বলেন, ‘আমি বেশি দূর চিন্তা করতে চাচ্ছি না। আপাতত আমাদের সুপার এইট লক্ষ্য থাকা উচিত। আগেরটা আগে দেখতে চাই সেটা ঠিক হবে। সুপার এহট নিশ্চিত করতে চাই পরে দেখা যাবে ফাইনাল বা সেমিফাইনাল। মূলত বড় টুর্নামেন্টে ফাইনাল খেলতে আমাদের সময় লাগবে।’
‘বি’ গ্রুপের চেয়ে ‘এ’ গ্রুপই তুলানামূলক সহজ দাবি বিসিবির এই নির্বাচকের, ‘আমার কাছে মনে হচ্ছে যে ‘বি’ গ্রুপ থেকে আমাদের গ্রুপটা খারাপ না, আমরা যেখানে রয়েছি। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি, ওয়ানডে বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকাকে অল্পের জন্য হারাতে পারিনি। টি-২০তে হারাতে পারব না এটা কেউ বলতে পারবে না কিন্তু, যে কোনো কিছু হতে পারে।’
বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে- সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের আগে ত্রিদেশীয়
সিরিজ খেলবে বাংলাদেশ
বিসিবির এক কর্মকর্তা জানান, বিশ্বকাপের আগে বিপিএল রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে খেলা রয়েছে। বিশ্বকাপের আগে আরেকটা টুর্নামেন্ট খেলা হবে। স্কটল্যান্ডের সঙ্গে আমরা কথা বলেছি সেই সঙ্গে নেদারল্যান্ডসও আছে।’
‘বিশ্বকাপের আগে আমরা আসলে কন্ডিশনটা পরখ করে দেখতে চাই। যেহেতু ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডের কন্ডিশন মোটামুটি একই পরিবেশ। বাউন্স পেস রয়েছে বল টার্ন করে। খারাপ হবে না আশা করছি।’
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির