জিম্বাবুয়েকে হারিয়ে ভারত চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে শেষ চারে উঠে যায়। আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ভারত-জিম্বাবুয়ে ম্যাচের পর শেষ চারের দুই দল চূড়ান্ত হয়।
গতকাল বৃহস্পতিবারের ম্যাচের আগে অহমেদাবাদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ সহজে জেতে তারা।
ফলে দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২। ভারত জিম্বাবুয়েকে হারানোয় সুরিয়া কুমার যাদবদের পয়েন্টও দুই ম্যাচে ২। গ্রুপে সবার নীচে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট দুই ম্যাচে শূন্য।
গ্রুপ ১-এর চার দলেরই একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। যদি সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা হারে তা হলে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৪। জিম্বাবুয়ে ২ পয়েন্টের বেশি যেতে পারবে না। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল সেমিফাইনালে উঠবে। কিন্তু দুই দলের মধ্যে কোনও একটি দলই ৪ পয়েন্ট পাবে। অপর দলের পয়েন্ট হবে ২। যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে দুই দলই ৩ পয়েন্টে থাকবে। সুতরাং কোনও পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকাকে দুই দল টপকাতে পারবে না।
ফলে সুপার এইটের এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ঠিক হবে, গ্রুপের শীর্ষে কে থাকবে পাশাপাশি ভারতের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে বিদায় নিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসাবে সুপার এইট পর্বে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।
ক্যারিবিয়ানদের নিয়ে ভাবনা ভারতের
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে হারালেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে ভারত। গতকাল বৃহস্পতিবার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারালেও বোলারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক সুরিয়া কুমার। বোলারদের থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় তিনি।
জিম্বাবুয়ে ম্যাচের আগে যে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তাদের নজর ছিল তা স্বীকার করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
জিম্বাবুয়ের বিক্ষে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন হার্দিক। খেলা শেষে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিক-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে আমাদের নজর ছিল। কারণ, ওই ম্যাচের ওপরেও অনেক কিছু নির্ভর করছিল।’
ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন হার্দিক। তিনি জানান, নিজের টাইমিংয়ের ওপর বিশ্বাস রেখেছিলেন। অলরাউন্ডার বলেন, ‘আগের ম্যাচগুলোতে খুব জোরে মারার চেষ্টা করছিলাম। সেটা করতে গিয়ে ব্যাটে-বলে হচ্ছিল না। কিন্তু এদিন টাইমিংয়ের দিকে নজর দিয়েছি। তাই বড় শট মারতে পেরেছি।’
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করেছেন হার্দিক। উইন্ডিজ ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। হার্দিক জানিয়েছেন, নতুন বলের পাশাপাশি পুরনো বলেও বল করতে ভালোবাসেন তিনি। উইকেট নেয়ার চেষ্টা করেন। এই ম্যাচে তিন ওভার বল করেছেন তিনি।
এদিকে, দল জিতলেও পুরো খুশি হতে পারছেন না সুরিয়া কুমার। কারণ, দলের বোলিং। ভারতের ২৫৬ রানের জবাবে জিম্বাবুয়ের ১৮৪ রান করেছে। দুবে দুই ওভার বল করে ৪৬ রান দিয়েছেন। বুমরাহ, বরুণরাও রান দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এই রোগ সারাতে চাইছেন সুরিয়া। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভালো হয়েছে। কিন্তু বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই জন্য একটু বিরক্ত হয়েছিলাম।’
দক্ষিণ আফ্রিকার কাছে হারের কথা ভুলে গিয়ে এই ম্যাচে নেমেছিলেন বলে জানিয়েছেন সূর্য। ভারত অধিনায়কের কথায়, ‘আমরা আগের ম্যাচের কথা ভুলে এই ম্যাচে নেমেছি। আমাদের তথ্য বিশ্লেষক প্রত্যেক ব্যাটারের গত এক বছরের পারফরম্যান্স নিয়ে স্লাইড তৈরি করেছিল। সেটা দেখে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। শুরু থেকে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি।’
আপাতত বিশ্রামের পর কলকাতায় নামতে তৈরি হবে ভারত । এখন থেকেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কথা তার মনে। অধিনায়ক সুরিয়া বলেন, ‘আপাতত বিশ্রাম। তার আগে বসে পরিকল্পনা তৈরি করব। আশা করছি, এই ম্যাচের ছন্দই পরের ম্যাচে ধরে রাখতে পারব।’
উইন্ডিজ ম্যাচেও এই ভারতকে দেখতে চান টেন্ডুলকার
টি-২০ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে জয়টা জরুরি ছিল ভারতের। তাদের পথ কঠিন হয়ে উঠেছিল আগের ম্যাচে পরাজয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য দলের এমন তাড়না মনে ধরেছে সাচিন টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এমন মানসিকতা দেখতে চান এই কিংবদন্তি।
এবারের বিশ্বকাপ আসরের শুরুটা যদিও ভালো করেছিল ভারত। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেন তারা। কিন্তু সুপার এইটে এসে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে।
সেমিফাইনালে উঠতে পরের দুই ম্যাচেই জয়ের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে। যার প্রথম ধাপটা বেশ ভালোভাবেই পার করেছে তারা। চেন্নাইয়ে গতকাল বৃহস্পতিবার জিম্বাবুয়ের সঙ্গে দাপুটে জয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলকে অভিনন্দন জানান টেন্ডুলকার। পরের ম্যাচেও এমন তাড়না নিয়ে খেলার তাগিদ দেন তিনি। ‘আবশ্য জয়ের ম্যাচগুলিই সত্যিকারের মানসিকতা বের করে আনে। ২৫৬ রানে অনেক কিছুই ফুটে উঠল। এবারের টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান। সবচেয়ে নজরকাড়া ব্যাপার ছিল, পুরো ম্যাচ জুড়ে দলের অভিপ্রায়।’ ‘দারুণ খেলেছো ভারত, পরের ম্যাচেও এই ছন্দ ধরে রাখো। দারুণ একটি টুর্নামেন্ট কাটানো জিম্বাবুয়েকেও অভিনন্দন।’
অর্থ-বাণিজ্য: বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধই বেশি
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে কী বলছে ভারত