এই নিয়ে পর পর তিনটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এখন পর্যন্ত দু’দল এক বার করে জিতেছে। আরও এক বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড। এই নিয়ে পর পর তিনটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি দু’দল। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুরিয়া কুমার যাদবদের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তারা ভারতের বিপক্ষেই খেলতে চেয়েছিলেন।
ম্যাচের আগে ‘স্কাই স্পোর্টস’-কে দেয়া এক সাক্ষাৎকারে ব্রুক বলেন, ‘আমরা তৈরি। শুনছি দলের অনেকেই বলছে, ওরা ভারতের বিপক্ষে খেলতে চাইছিল। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে। দু’দলের উপরেই প্রচণ্ড চাপ থাকবে।’
ব্রুক জানেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খুব একটা সমর্থন তিনি পাবেন না। তার জন্য তৈরিও রয়েছেন তারা। ইংরেজ অধিনায়ক বলেন, ‘ভারত অবশ্যই অনেক বেশি সমর্থন পাবে। বিদেশের মাঠেই ওরা এত সমর্থন পায়, তো দেশের মাটিতে তো পাবেই। আমরা জানি, আমাদের হয়ে চিৎকার করার জন্য খুব বেশি লোক থাকবে না। তার মধ্যেই আমাদের ভালো খেলতে হবে। তার জন্য আমরা তৈরি।’
বাটলারেই আস্থা ব্রুকের: এ বারের বিশ্বকাপে খুব খারাপ ফর্মে রয়েছেন জস বাটলার। সাত ম্যাচে ৬২ রান করেছেন তিনি। ৮.৮৫ গড় ও ১০৬.৮৯ স্ট্রাইক রেটে রান করেছেন। শেষ পাঁচ ম্যাচে দুই অঙ্কেও পৌঁছোতে পারেননি। তার পরেও বাটলারের উপরেই আস্থা রয়েছে ব্রুকের। ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, বাটলারের যা অভিজ্ঞতা রয়েছে তাতে তিনি অবশ্যই ফর্মে ফিরবেন। এখন সকলের উচিত বাটলারকে একা ছেড়ে দেওয়া। ব্রুক বলেন, ‘আমার মনে হয় জসকে একা ছেড়ে দেওয়া উচিত। ও ক্রিকেটের সেরা ব্যাটারদের মধ্যে এক জন। আমি জানি ও ভারতের বিপক্ষে ভালো খেলবে। বাকিরা তো ওর অভাব ঢেকে দিচ্ছে। আমাদের দলে প্রথম সাতে অনেক শক্তিশালী ব্যাটার রয়েছে। তাদের মধ্যে দু’-এক জন খেলে দিলেই খেলার ছবি বদলে যাবে।’
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন বাটলার। ২০২৪ সালের সেমিফাইনালে ভারত আবার ৬৮ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে দু’দল মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে তিন বার। ইংল্যান্ড দু’বার।
জাতীয়: এবার রোজার ঈদের ছুটি সাতদিন
সারাদেশ: চুনারুঘাটে জনতার হাতে টমটম চোর আটক
নগর-মহানগর: আদাবরে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ৬