image

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কোচ সিডন্স

সংবাদ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ পুরুষ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্স লঙ্কান নারী দলের হেড কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার রুমেশ রতœায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন। রতœায়েকে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দলের দায়িত্বে ছিলেন। তার অধীনে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ২০২৪ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জেতে। ওই আসরের ফাইনালে তারা শিরোপাপ্রত্যাশী ভারতকে হারায়।

এর আগে ২০০৭-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল-৩ স্বীকৃত এই কোচ ২০১৫-২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ছিলেন। এর আগে ২০১১-২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।

৬১ বছর বয়সী সিডন্স আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-২০ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা দলকে প্রস্তুত করার দায়িত্ব পালন করবেন। তার প্রথম অ্যাসাইনমেন্ট চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বাংলাদেশ সফর।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি