ভারত-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে রান উঠেছে মোট ৪৯৯। ভারেতের২৫৪/৭ রানের জবাবে ৭ উইকেটে ২৪৬ রান তুলে ম্যাচ হারে ইংল্যান্ড। জ্যাকব বেথেলের ৪৮ বলে ১০৫ রানেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে যে কোন ম্যাচে দুই দল মিলিয়ে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪৫৯ রান করেছিল।
এই ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৪টি। ভারত ১৯টি ও ইংল্যান্ড ১৫টি ছক্কা মারে। টি-২০ বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের জন্ম দেয়। চলতি আসরে এর আগে বিশ্বকাপে ৩১ ছক্কায় রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ।
এবারের আসরে এ পর্যন্ত মোট ৮৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যে কোন টুর্নামেন্টে কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এ ম্যাচে ভারত ইনিংসে ছক্কা ১৯টি। টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
চার ছক্কা মিলিয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচে বাউন্ডারির সংখ্যা ৭৩টি। যা টি-২০ বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ চার-ছক্কা। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সর্বোচ্চ ৬১টি চার-ছক্কা হয়েছিল।
ভারতের বিপক্ষে ৪ ওভার বল করে ৬১ রান দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান খরচার বোলিং এটি।
২০০৭ আসরে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৬০ রান দিয়ে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।
টি-২০ বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হয়েছেন ইংল্যান্ডের বেথেল। ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
ভারতের হয়ে ৪ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। টি-২০ বিশ্বকাপে ভারতের কোন বোলারের সবচেয়ে বেশি রান খরচার বোলিং এটি।
টি-২০ বিশ্বকাপে এ নিয়ে চারবার ফাইনালে উঠেছে ভারত। যা সর্বোচ্চ। এছাড়া এই নিয়ে ১৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। এটিও সর্বোচ্চ।
এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে অজিরা।
বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এর আগে পাকিস্তান ২০০৭ ও ২০০৯ এবং শ্রীলঙ্কা ২০১২ ও ২০১৪ সালে টানা দুই বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।
অর্থ-বাণিজ্য: ট্রাম্পের আদেশে নেয়া পাল্টা শুল্ক ফেরত দিতে হবে