টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে রশিদ খানকে। তার জায়গায় নতুন টি-২০ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। টি-২০তে রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম। রশিদের নেতৃত্বে বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠতে ব্যর্থ হয় আফগানিস্তান।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগান বোর্ড (এসিবি)।
আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দল ঘোষণা করেছে এসিবি। দুই দলেই আছেন রাশিদ খান। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মাদ ইশাক। ওয়ানডে দলেও জায়গা পাননি তারা।
টি-২০ দলে সুযোগ পেয়েছেন ব্যাটার নুর রহমান, স্পিন অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ ও পেসার ফরিদ আহমাদ।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বিশ্বকাপে তিন ম্যাচ খেলা পেসার জিয়া উর রহমান শারিফি। ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমাদ মালিক। তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৩, ১৫ এবং ১৭ মার্চ শারজায় টি-২০ সিরিজ খেলবে দু’দল।
দুবাইতে আগামী ২০, ২২ এবং ২৫ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।সংবাদ স্পোর্টস ডেস্ক
টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে রশিদ খানকে। তার জায়গায় নতুন টি-২০ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। টি-২০তে রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম। রশিদের নেতৃত্বে বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠতে ব্যর্থ হয় আফগানিস্তান।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগান বোর্ড (এসিবি)।
আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দল ঘোষণা করেছে এসিবি। দুই দলেই আছেন রাশিদ খান। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মাদ ইশাক। ওয়ানডে দলেও জায়গা পাননি তারা।
টি-২০ দলে সুযোগ পেয়েছেন ব্যাটার নুর রহমান, স্পিন অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ ও পেসার ফরিদ আহমাদ।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বিশ্বকাপে তিন ম্যাচ খেলা পেসার জিয়া উর রহমান শারিফি। ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমাদ মালিক। তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৩, ১৫ এবং ১৭ মার্চ শারজায় টি-২০ সিরিজ খেলবে দু’দল।
দুবাইতে আগামী ২০, ২২ এবং ২৫ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
অর্থ-বাণিজ্য: ট্রাম্পের আদেশে নেয়া পাল্টা শুল্ক ফেরত দিতে হবে