বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংল্যান্ড বাদ পড়ার পরও দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এখানেই থামতে চান না। গতকাল বৃহস্পতিবার ম্যাচের পর স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের কোচ মজা করে বললেন, আপাতত বাড়ি ফিরে ফুরফুরে সময় কাটাতে চান ও ভাবতে চান। তবে দায়িত্ব তিনি ছাড়তে চান না।
‘দেখুন, কাজটা আমি ভালোবাসি। দারুণ দায়িত্ব এটি। অবশ্যই চ্যালেঞ্জ আছে এখানে, তবে কাজের ধরনই তো এমন। আমার মনে হয়, গত কয়েক বছরে বেশ চমৎকার কিছু অর্জন এসেছে আমাদের। তবে এই দলকে নিয়ে সব সংস্করণেই আরও অনেক কিছু অর্জন করার আছে।’
‘দায়িত্ব যেতে পারলে ভালো লাগবে আমার। আমরা দেখব, সামনের কিছুদিনে কী অপেক্ষায় আছে। আপাতত অনেকটা সময় সফরে কাটানোর পর, এখন বাড়ি ফিরতে চাই এবং আশা করি, ঘোড়দৌড় দেখে এবং বাজেভাবে গলফ খেলে সময় কাটাব এবং পেছন ফিরে তাকাব। ক্রিকেটার হিসেবে হোক বা অধিনায়ক কিংবা কোচ হিসেবে, সবসময়ই এসব ভাবতে হয় যে কোনটি কাজ করছে, কোনটি করছে না এবং শুধরে নেয়ার জন্য কোন কোনো জায়গাগোলো নিশ্চিত করতে হবে।’
বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও যেভাবে বিশ্বকাপে খেলেছে ইংল্যান্ড, সেমিফাইনালে ভারতীয় সমর্থকে ঠাসা ওয়াংখেড়েতে ২৫৪ রান তাড়ায় যেভাবে লড়েছে দল, তাতে গর্বের উপকরণ অনেক পেয়েছেন কোচ।
‘দলের ভেতর ছেলেরা যারা আছে, ক্রিকেটার হিসেবে, নেতা হিসেবে গড়ে উঠেছে সময়ের সঙ্গে। তরুণ একটি দল হয়েও ভারতকে যেভাবে নাড়িয়ে দিয়েছি আমরা, যতটা কাছাকাছি যেতে পেরেছি এমন বিরুদ্ধ আবহে, অসাধারণ প্রচেষ্টা বলতে হবে এসবকে। ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ করে নিতে না পেরে অবশ্যই আমরা হতাশ, তবে গর্বও আছে অনেক।’
অধিনায়ক হ্যারি ব্রুক কোচকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমি যত কোচকে পেয়েছি, সবচেয়ে সেরা তিনি। যেভাবে তিনি সবার সঙ্গে কথা বলেন, ড্রেসিং রুমে যেমন প্রভাব তার আছে। ক্রিকেটার হিসেবে তিনি যা করেছেন, অবিশ্বাস্য এবং কোচিংয়েও তা বয়ে এনেছেন। গত চার বছরে যা করেছেন তিনি, ইংলিশ ক্রিকেটকে বদলে দিয়েছে, আশা করি সেরা কিছুর জন্যই।’
অর্থ-বাণিজ্য: ট্রাম্পের আদেশে নেয়া পাল্টা শুল্ক ফেরত দিতে হবে