গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডাকে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হারে কিউইরা। সুপার এইটে বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। এরপর শ্রীলংকার বিপক্ষে জিতলেও, ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে পড়ার শঙ্কায় পড়ে কিউইরা। কিন্তু ভাগ্যের সহায়তায় রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে নাম লেখায় তারা। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
গ্রুপ পর্ব :
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়,
আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটে জয়, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হার, কানাডার বিপক্ষে ৮ উইকেটে জয়।
সুপার এইট পর্ব :
পাকিস্তানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানে জয়, ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার। সেমিফাইনাল : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়।
খেলা: যেভাবে ফাইনালে ভারত