জিয়া মেমোরিয়াল ফিদে ব্লিড্জ রেটিং দাবায় শেখ মো. খায়রুল ইসলাম (৯ খেলায় ৮ পয়েন্ট) চ্যাম্পিয়ন হয়েছেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় খায়রুল আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন এবং ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের কাছে হেরে যান।
সাড়ে সাত পয়েন্ট করে টাইব্রেকিংয়ে নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী তৃতীয় হন। ১১৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয় যার মধ্যে চ্যাম্পিয়ন শেখ মো. খায়রুল ইসরাম বিশ হাজার টাকা, রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তেরো হাজার টাকা ও তৃতীয় ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী নয় হাজার টাকা অর্থ পুরস্কার পান।
খেলা: যেভাবে ফাইনালে ভারত