image
শেরেবাংলায় টাইগারদের প্রস্তুতি

হোম কন্ডিশনের সুবিধা নেয়ার চেষ্টা করব: মিরাজ

ক্রীড়া বার্তা পরিবেশক

আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেটও প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে মিরাজ জানান, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভালো উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের। মিরাজ বলেন, ‘বিশ্বকাপের উইকেট সবসময় ভালো হয়ে থাকে এবং আমরা এখন থেকেই ভালো উইকেটে খেলার অভ্যাস করতে চাই।’ তিনি আরও বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। পরিকল্পনা হলো, ভালো উইকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। আমরা যদি ভালো উইকেটে বেশি বেশি খেলতে পারি তাহলে আমাদের জন্যই ভালো হবে। একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে বিশ্বকাপে আমাদের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তাই আমরা যে দলগুলোর সাথে খেলব সেসব দলের বিপক্ষে আমরা ঘরের কন্ডিশনের সুবিধা নেয়ার চেষ্টা করব।’ বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঐ সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। এ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে। তবে অতীত রেকর্ড খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণ ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে টাইগাররা। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স হতাশাজনক। তারপরও পাকিস্তানের বিপক্ষে ফেবারিট হিসেবেই শুরু করবে বাংলাদেশ। কারণ ঘরের মাঠের সুবিধা ও রেকর্ডে এগিয়ে টাইগাররা। পাশাপাশি এবার অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ মিরাজের জন্য অগ্নিপরীক্ষা। ফল খারাপ হলে বিসিবিকে হয়তো বিকল্প পরিকল্পনায় হাঁটতে হবে। মিরাজ যদিও এই সিরিজে তার নেতৃত্বের কোনো পরীক্ষা দেখছেন না। তার ভাষ্য, ‘ক্যাপ্টেন কে থাকবে তা বোর্ড ঠিক করবে। তবে যাকে দায়িত্ব দেয়া হোক না কেন, তাকে সময় দেয়া হলে সুন্দরভাবে দল গঠন করা সম্ভব। আমি মনে করি এটি পরীক্ষা নয়, বরং দলের প্রয়োজনে দায়িত্ব পালন করা। বিগত সিরিজে আমরা ম্যাচ জিতেছি। এখন এই সিরিজটি দলের জন্য এবং বিশ্বকাপের কোয়ালিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি