টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ী ভারতীয় ক্রিকেট দলকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছে বিসিসিআই। সুরিয়া কুমার যাদবের দলের জন্য ১৩১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে প্রায় ২৭ কোটি ৫৬ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে সুরিয়াকুমারের দল। সেখানে বিসিসিআই দলটিকে উপহারই দিল এর কয়েকগুণ বেশি। গত রোববার আহমেদাবাদে তৃতীয় বারের জন্য টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন সুরিয়া কুমারের দল। একই সঙ্গে প্রথম দল হিসাবে পর পর দু’বার টি-২০ বিশ্বকাপ জেতার নজিরও গড়েছে তারা।
মঙ্গলবার, (১০ মার্চ ২০২৬) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বোর্ড এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছে।’
দু’বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-২০ বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কারমূল্য অনেকটাই বেশি। সে বার পেয়েছিল ১২৫ কোটি রুপি।
২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত যখন প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ডের পুরস্কারমূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। তখনও বোর্ড দলকে ২ কোটি রুপি দিয়েছিল। এর পর ২০২৪ সালে ১২৫ কোটি এবং এ বার ১৩১ কোটি রুপি দিল বিসিসিআই।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে