মিরপুরের হোম অব ক্রিকেটে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তরুণ পেসার নাহিদ রানা। নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং স্পেলে প্রথম ওয়ানডেতেই বড় বিপাকে পড়েছে সফরকারী পাকিস্তান। নিজের প্রথম ৫ ওভারের স্পেলেই ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন এই গতি তারকা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি নাহিদ। ১০ম ওভারে বোলিংয়ে এসেই প্রথম উইকেটের দেখা পান তিনি। এরপর একে একে সাজঘরে পাঠান সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, সাদাকাত এবং পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে।
রিজওয়ানকে ২০ বলে ১০ রানে এবং সালমান আগাকে মাত্র ৫ রানে ফিরিয়ে দিয়ে নাহিদ তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। মজার ব্যাপার হলো, এই ম্যাচের আগে ৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ৫টি, আর আজ এক ম্যাচেই নিলেন ৫ উইকেট!
মাঝপথে রিজওয়ান এক চারে চড়াও হওয়ার চেষ্টা করলেও পরের বলেই গুড লেংথে করা নাহিদের ডেলিভারিতে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। নাহিদের শর্ট বলের সামনে পাকিস্তানি ব্যাটাররা আজ কোনো কূলকিনারা খুঁজে পাননি।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। ২৪ তম ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯০ রান।
বাংলাদেশের বোলিং তোপে শুরু থেকেই কোণঠাসা পাকিস্তান। বিশেষ করে নাহিদ রানার পেস ও বাউন্স সামলাতে হিমশিম খাচ্ছে সফরকারীরা।
অপরাধ ও দুর্নীতি: স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনাই যানজট নিরসনের চাবিকাঠি: আইজিপি