image

বিসিবির এফডিআর থেকে টাকা তোলার খবর নাকচ

সংবাদ অনলাইন রিপোর্ট

দৈনন্দিন খরচ মেটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্থায়ী আমানত বা এফডিআর ভেঙে টাকা খরচ করছে বলে সম্প্রতি যে খবর ছড়িয়েছে, তাকে পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে সংস্থাটি।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

বোর্ড জানিয়েছে, বিসিবির আর্থিক সংকট নিয়ে প্রচারিত এই খবরগুলো বাস্তবসম্মত নয়। মূলত বোর্ডের নিয়মিত প্রশাসনিক কাজ এবং অন্যান্য ব্যয় মেটানোর জন্য নিজস্ব আয়ের উৎস রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, আন্তর্জাতিক ইভেন্ট ও অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব খরচ মেটানো হয়। তাই এফডিআর থেকে টাকা তোলার কোনো প্রয়োজনীয়তা বিসিবির নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিসিবির যাবতীয় আর্থিক লেনদেন ও খরচ অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বোর্ডের নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন করা হয়।

বর্তমানে বোর্ডের যে পরিমাণ সম্পদ রয়েছে, তা দিয়ে যে কোনো ধরণের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো সক্ষমতা বিসিবির আছে। অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিসিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি