image
ছবিঃ সংগৃহীত

এসএসপিএল ফিদে রেটিং দাবা

ক্রীড়া বার্তা পরিবেশক

এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তালিকায় শীর্ষে রয়েছেন ৫ জন। এরা হলেন- নৌবাহিনীর মনন রেজা নীড়, মোহাম্মদ জাভেদ ও শরীফ হোসেন। আনসারের সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুব্রত বিশ্বাস। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আনসারের মোহাম্মদ ফাহাদ রহমান, পুলিশের নাঈম হক, দিপালী চেস ক্লাবের তামিদুল হক ও কুমিল্লার মো. রবিউল হোসেন।

গতকালের খেলায় নাঈম ও ফাহাদ ড্র করেন। তাহমিদুল হারান শাকিলকে, মনন রেজা আজাদকে, সাকলাইন অনত চৌধুরীকে, সুব্রত হৃষিনকে, জাভেদ মুগ্ধকে ও রবিউল স্বর্নাভো চৌধুরীকের পরাজিত করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম ফয়সাল হোসেনের সঙ্গে ড্র করেন।

আজ দু’টি রাউন্ড খেলা হবে সকাল ১০টা থেকে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি