বঙ্গবন্ধু ইউনিমেড ইউনিহেলথ বাস্কেটবল লীগে জিতেছে হরনেটস এসসি, রেঞ্জার্স ক্লাব ও দ্য শাওনস ক্লাব। রোববার ধানমন্ডির বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় হরনেটস এসসি ৬৪-৪৩ পয়েন্টে হারিয়েছে ক্যান্টনিয়ানসকে। জয়ী দল ৩০-২২ পয়েন্টে প্রথমার্ধে এগিয়েছিল। দিনের দ্বিতীয় খেলায় রেঞ্জার্স ক্লাব ১১০-৬০ পয়েন্টে হারায় মোহাম্মদপুর বিসিকে। প্রথমার্ধে ৩৭-২২ পয়েন্টে এগিয়েছিল জয়ী দল। দিনের শেষ খেলায় দি শাওনস ক্লাব ৬৬-৫৯ পয়েন্টে হারায় ওল্ড ডিওএইচএসকে। ৩৮-২৩ পয়েন্টে প্রথমার্ধে এগিয়েছিল জয়ী দল।
অপরাধ ও দুর্নীতি: চা দোকানি আমির হত্যায় ৫ আসামির যাবজ্জীবন
নগর-মহানগর: চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করলো পুলিশ
সংস্কৃতি: সংশয় যেন কাটছেই না: আবারও নতুন তারিখ