image

সাফল্যের জন্য কোচকে সময় দিতে হবে : রোনালদো

সংবাদ অনলাইন রিপোর্ট

এরিক টেন হ্যাগকে কোচকে সাফল্যের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে বলে ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় ওলে গানার সোলসারকে বরখাস্ত করে রালফ র‌্যাগনিককে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে ম্যানইউ। কিন্তু তার অধীনেও ম্যানইউ প্রত্যাশিত ফল পায়নি। তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইউরোপা লিগেও তাদের খেলা নিশ্চিত হয়নি।

এমন পরিস্থিতিতে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে টেন হ্যাগকে। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমি জানি আয়াক্সের হয়ে তিনি (টেন হ্যাগ) দারুন ফল করেছেন। তিনি খুবই অভিজ্ঞ একজন কোচ। তবে সাফল্যের জন্য তাকে সময় দিতে হবে। দলে পরিবর্তন আনতে হবে তার পছন্দ অনুযায়ী। যদি সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে সাফল্য আসবে। আমি দলের সাফল্য কামনা করছি। কেবল এক জন খেলোয়াড় হিসেবে নয়, একজন সমর্থক হিসেবেও তার আগমনে আমি উচ্ছসিত। আমাদের নিজেদের উপর ্আস্থা রাখতে হবে যে আগামী মৌসুমে আমরা সাফল্য পাবো।’

দল হিসেবে ম্যানইউ খুব ভাল না করলেও রোনালদো ব্যক্তিগতভাবে সফল হয়েছে। তিনি চলতি মৌসুমে ক্লাবের হয়ে করেছেন ২৪টি গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১৮টি। তাছাড়া জাতীয় দলের হয়েও তিনি করেছেন ছয়টি গোল।

ইতিবাচক পারফরমেন্স এবং ক্লাবের পক্ষে বক্তব্য দেয়ার পরও রোনালদো আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি