স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনেছিলেন নারী ফুটবলাররা। ঘরের মাঠে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মারিয়া মান্ডারা আগামীকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন।
নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ ফুটবল দলও সংবর্ধনা পাবে। ২০২০ সালে মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ জয়লাভ করে। নেপালের বিপক্ষে সেই সিরিজ জয়ের জন্য জামাল ভূঁইয়ারাও পাচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা। ২০২০ সালে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ একটিতে জয় ও আরেকটিতে ড্র করেছিল।
বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে সফল হয়ে প্রায়ই প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেন। জাতীয় ফুটবল দলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা তেমন সফলতা নেই। মুজিব বর্ষ সিরিজ জেতায় জামালরা প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছেন। এটা তাদের জন্য দারুণ অনুপ্রেরণা।
পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলও সংবর্ধনা পাবে। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের উৎসাহ দেন। আগামীকাল ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনার সুবিধা
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে, নির্মাণ খাতে চাঙাভাব