সাফ শিরোপা জয়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুুর গ্রামের আট ফুটবল কন্যার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষে তাদের প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার করে মোট চার লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।বুধবার বিকালে ফুটবলার সানজিদার বাড়িতে এবং কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও টাকা দেওয়া হয়।এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবলারদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন,সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত,ভাইস চেয়ারম্যান আবুল ফজল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান,্ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মেয়েদের কোচ জুয়েল মিয়া এবং স্কুলের শিক্ষখগণ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান, নারী ফুটবলারদের সাফল্যে সারা দেশ উচ্ছসিত,সরকারী নির্দেশ মোতাবেক তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।
এদিকে শিরোপা জয়ী মেয়েদের বরণ করে নিতে অধীর আগ্রহে বসে আছেন ফুটবল প্রেমী ও এলাকাবাসী। উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ এবং মেয়েদের স্কুলসহ এলাকাবাসী সংবর্ধনা দিবে তাদের।শিরোপা জয়ের পর বুধবার দেশে ফিরেছে ফুটবলার মেয়েরা। তবে কবে বাড়িতে ফিরবে তা এখনও জানা যায়নি। আনন্দে আত্বহারা হয়ে নানান রকমের রান্না তৈরী করার কথা ভাবছেন সানজিদা মারিয়ার মায়েরা।মারিয়া মান্দার মা এনতা মান্দা বলেন,চ্যাম্পিয়ণ হয়ে আমার মেয়ে গ্রামে আসছে শুনে অনেক আনন্দ লাগছে,ভাল ভাল রান্না করে খাওয়াতে হবে। সাফ চ্যাম্পিয়নশিপের দলের আট ফুটবল কন্যার বাড়ী ধোবাউড়া উপজেলার অঝোপাড়া কলসিন্দুর গ্রামের। তারা হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত