নিজ জেলায় বণিল অভ্যর্থনা পেলেন গোলমেশিন-খ্যাত জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আজ শুক্রবার সাতক্ষীরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
আজ ভোরে সাবিনা সাতক্ষীরায় পৌঁছালে সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান। পরে মটর শোভাযাত্রা সহযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি। এ সময় ফুল ছিটিয়ে ও হাত নেড়ে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানান।
নিজ জেলায় এমন সম্মান পেয়ে অভিভূত সাবিনা খাতুন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশ ও নিজ জেলার মানুষের এমন ভালোবাসা পাবেন কখনো ভাবেননি।
পশ্চাদপদ সমাজে একজন নারীকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা পেতে অনেক সংগ্রাম করতে হয়, এ কথাও তুলে ধরেন নারী ফুটবলের এ অধিনায়ক।
সাবিনাকে দেয়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ফারহা দিবা খান সাথী প্রমুখ।
সাতক্ষীরার পলাশপোলে সাবিনা খাতুনের জন্ম। ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালে ফুটবলে পা রাখেন তিনি। ২০০৯ সালে জাতীয় দলে অংশগ্রহণের সুযোগ পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
নিজের এগিয়ে যাওয়ার পেছনে স্থানীয় কোচ আকবার আলীর অবদানই বেশি বলে জানান সাবিনা। আগামী আসিয়ান গেমসে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা তার সামনের লক্ষ্য।
সারাদেশ: কমলগঞ্জে আকাশমনি গাছ নিধন
নগর-মহানগর: সিদ্ধিরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে পারাপার
রাজনীতি: মঈন খান ৪র্থবার এমপি নির্বাচিত হলেন
সারাদেশ: ঝালকাঠির দুটি আসনেই বিজয়ী বিএনপি