জনবল সংকটে স্থবির সমাজসেবা কার্যক্রম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় সেখানে স্বাভাবিক সেবা কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে সীমিত সময় অফিস করায় নিয়মিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারি সমাজসেবা কার্যক্রম খুঁড়িয়ে চলছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ এক বছরেরও বেশি সময় ধরে থেকে শূন্য। সহকারী সমাজসেবা কর্মকর্তা, উচ্চমান সহকারী ও কারিগরি প্রশিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন ধরে অনুপস্থিত। জনবল সংকটের কারণে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, ক্ষুদ্রঋণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি সময়মতো বাস্তবায়ন করা যাচ্ছে না।

সেখানে শুধু সেবার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে না, প্রশাসনিক জবাবদিহিতার বিষয়টিও গুরুত্ব হারাচ্ছে। সমাজসেবা খাত মূলত দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য। সেখানে সামান্য গাফিলতিও বড় ধরনের সেবাগ্রহীতাদের ভোগান্তির কারণ হতে পারে।

শুধু কালীগঞ্জ নয়, জেলার একাধিক উপজেলায় একই সমস্যা রয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আমরা বলতে চাই, উপজেলা পর্যায়ে সমাজসেবা কার্যক্রম কার্যকর রাখতে হলে শূন্যপদে দ্রুত নিয়োগ দিতে হবে। সেখানে নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। সমাজসেবা কার্যক্রম যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সেজন্য প্রশাসনিক উদ্যোগ নিতে হবে।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» রাষ্ট্রের গাছ কাটার অভিযোগ আমলে নিন

» চুনারুঘাটে নদী রক্ষায় ব্যবস্থা নিন

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

» দাদন ব্যবসার লাগাম টানা প্রয়োজন

» দক্ষিণ গুলিশাখালীতে নিরাপদ পানির ব্যবস্থা করুন

» ভূগর্ভস্থ পানির সুরক্ষায় কার্যকর নিয়ন্ত্রণ জরুরি

» হাওরের সড়ক নির্মাণে বিলম্ব কাম্য নয়

» থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন

সম্প্রতি