শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শব্দদূষণ প্রতিরোধে পদক্ষেপ নিন

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

শহরের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই রাস্তার পাশে অবস্থিত। রাস্তায় গাড়ি চলাচল করবে সেটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক অবস্থা যখন অস্বাভাবিকে পরিণত হয় তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। শিক্ষাপ্রতিষ্ঠান পড়াশোনার জায়গা আর পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য দরকার একটি নিরিবিলি পরিবেশ। কিন্তু রাস্তায় গাড়ি চালানোর সময় যখন চালকরা অযথা হর্ন বাজায়,মাইক দিয়ে বিভিন্ন প্রচারণা চালায় তখন পরিবেশ নষ্ট হয়। ক্লাসের সময় অতিরিক্ত শব্দ দূষণের ফলে শিক্ষক ভালো করে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন না পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের মনোযোগ ধরে রাখতে পারে না।

আবার পরীক্ষার সময় এসব শব্দের কারণে পরীক্ষার্থীরা তাদের মনোযোগ হারিয়ে ফেলে এবং অসুবিধার সৃষ্টি হয়।তাই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গাড়ি চলাচলের সময় অযথা হর্ন এবং মাইক বাজানো বন্ধ করা উচিত। তার জন্য সব গাড়িচালক ও সমাজের সবাইকে সতর্ক করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড দিতে হবে ‘হর্ন বাজানো নিষেধ’ এবং যারা নিষেধাজ্ঞা ভঙ্গ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দেয়া সম্ভব। অতএব, উক্ত সমস্যা নিরসনের জন্য দায়িত্বরত কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

শেখ সুলতানা মীম

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইডেন মহিলা কলেজ

সম্প্রতি