কাবিটা প্রকল্পে স্থান পরিবর্তন: জবাবদিহি নিশ্চিত হোক

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়া কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির একটি রাস্তা সংস্কার প্রকল্পের স্থান পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৫-২০২৬ অর্থবছরে ২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্দিষ্ট একটি সড়ক সংস্কারের কথা ছিল। এখন প্রকল্পের কাজ অন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যের বাড়ির সামনে শুরু হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, যে রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ ছিল, সেটি দীর্ঘদিন অবহেলিত। পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের ভাঙা সাঁকো পার হতে হয়। তাদের দাবি, নির্ধারিত স্থানে কাজ হলে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হতো। অন্যদিকে প্রকল্প সভাপতি দাবি করেছেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে এবং ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন নিয়ে স্থান পরিবর্তন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও জানিয়েছেন, অভিযোগটি মূলত স্থান পরিবর্তন নিয়ে; কাজের মান নিয়ে প্রশ্ন নেই।

এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা ও নথিভিত্তিক সিদ্ধান্ত। প্রকল্পের স্থান পরিবর্তন যদি হয়ে থাকে, তবে তার যৌক্তিকতা, অনুমোদনের প্রক্রিয়া এবং জনস্বার্থের ভিত্তি স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। স্থানীয় জনগণকে অবহিত না করে সিদ্ধান্ত নিলে সন্দেহ ও অসন্তোষ তৈরি হওয়াই স্বাভাবিক। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনস্বার্থই প্রধান বিবেচ্য হওয়া উচিত।

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো