দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে মাত্র এক হাজার ২০ মিটার দৈর্ঘ্যরে একটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মৃধাডাঙ্গা ঈদগাহ মাঠ থেকে আবুলের দোকান বেরিবাঁধ পর্যন্ত এই সংযোগ সড়কটি প্রতিদিন হাজারো মানুষ ব্যবহার করেন। কিন্তু দেড় যুগ ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এটি এখন স্থানীয় মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, সড়কটির একটি অংশে পিচঢালাই ছিল, যা উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বাকি অংশের ইট সোলিংয়ের বেশির ভাগ ইটও উঠে গেছে। ফলে পুরো পথটি এখন খানাখন্দে ভরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। কেউ কেউ মনে করেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠানো হলেও প্রশাসনিক জটিলতার কারণে তা অনুমোদন পায়নি। নতুন করে প্রকল্পে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আমরা বলতে চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্রশাসনিক জটিলতা দূর করে সড়কটির সংস্কার কাজ শুরু করা। দীর্ঘদিনের দুর্ভোগে থাকা মানুষ এখন আর আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান। ছোট একটি সড়কের সংস্কারও অনেক মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে পারে।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

» দাদন ব্যবসার লাগাম টানা প্রয়োজন

» দক্ষিণ গুলিশাখালীতে নিরাপদ পানির ব্যবস্থা করুন

» ভূগর্ভস্থ পানির সুরক্ষায় কার্যকর নিয়ন্ত্রণ জরুরি

» হাওরের সড়ক নির্মাণে বিলম্ব কাম্য নয়

» থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন

» ভূমি অফিসে অনিয়মের অভিযোগ আমলে নিন

» খাদ্য সহায়তায় নিম্নমানের চাল

» এলপি গ্যাসের দাম: কার্যকর নিয়ন্ত্রণ দরকার

সম্প্রতি