চুনারুঘাটে নদী রক্ষায় ব্যবস্থা নিন

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পাশে অবস্থিত মরা খোয়াই নদী একসময় এলাকার প্রাণকেন্দ্র ছিল। এখন এটি পরিত্যক্ত ও দূষিত জলাভূমিতে পরিণত হয়েছে। নদীর দুই পাশে জায়গা দখলের অপচেষ্টা চলছে। সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকে নদীটির দুরবস্থা জানা গেছে।

গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিক ফেলার কারণে নদীর অবস্থা আরও খারাপ হচ্ছে। এর প্রভাবে বর্ষায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশে জলাবদ্ধতা তৈরি হয়। পরিবেশবিদরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এই প্রাকৃতিক জলাধার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে, যা স্থানীয় জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

যদিও আগে নদী রক্ষায় কিছু উদ্যোগ নেয়া হয়েছিল, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অর্থায়নের অভাবে তা স্থায়ী হয়নি। স্থানীয় প্রশাসন এখন নদী পুনঃখনন, কচুরিপানা অপসারণ, পাড় শক্তিশালীকরণ, ড্রেনেজ উন্নয়ন ও সবুজায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।

নদী পুনরুদ্ধারের জন্য একটি ধাপে ধাপে বাস্তবসম্মত কৌশল প্রয়োজন। নদীর দুই পাড়ের অবৈধ দখল অপসারণ করতে হবে। ভবিষ্যতে দখল রোধে নিয়মিত মনিটরিং চালু করতে হবে। নদীর তলদেশের পলি, কচুরিপানা ও ময়লা অপসারণ করতে পুনঃখনন করা জরুরি।

পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। গৃহস্থালি ও বাজারের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে কঠোর নিষেধাজ্ঞা ও জরিমানা আরোপ করা দরকার। আশপাশের এলাকায় ড্রেনেজ সিস্টেম তৈরি করে বর্জ্য অন্যত্র নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। স্থানীয়দের সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো যায়। দীর্ঘমেয়াদে ছোট স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা উচিত। নদীর দুই পাড়ে মাটি শক্ত করে ঢালু দেয়াল বা বাঁধ নির্মাণ করা যায়। দেশি গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করার উদ্যোগ নেয়া যেতে পারে।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» রাষ্ট্রের গাছ কাটার অভিযোগ আমলে নিন

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

» দাদন ব্যবসার লাগাম টানা প্রয়োজন

» দক্ষিণ গুলিশাখালীতে নিরাপদ পানির ব্যবস্থা করুন

» ভূগর্ভস্থ পানির সুরক্ষায় কার্যকর নিয়ন্ত্রণ জরুরি

» হাওরের সড়ক নির্মাণে বিলম্ব কাম্য নয়

» থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন

» ভূমি অফিসে অনিয়মের অভিযোগ আমলে নিন

সম্প্রতি