যাদুকাটা নদীতে অবৈধ বালু তোলা বন্ধ করুন

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে অবস্থিত শিমুল বাগান দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রতি বছর বসন্তে এই বাগান লাল শিমুল ফুলে ছেয়ে গেলে সেখানে দেশজুড়ে পর্যটকের সমাগম ঘটে। স্থানীয় অর্থনীতির জন্যও এর গুরুত্ব কম নয়। কিন্তু নদীর তীরঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ এলাকা এখন ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নদী থেকে যে বালু তোলা যাবে না, তা নয়। নির্মাণ খাতে বালুর চাহিদা পূরণে নির্দিষ্ট নীতিমালার আওতায় সীমিতভাবে তা উত্তোলনের অনুমতি দেয়া হয়। সমস্যা হচ্ছে, বাস্তবে অনেক ক্ষেত্রে এই নীতিমালা মানা হয় না। প্রভাবশালী চক্র অবৈধভাবে নদীর তীর কেটে বালু তোলে- এমন অভিযোগ প্রায়ই পাওয়া যায়।

নিয়ম-নীতি না মেনে বালু তোলা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, তীরভাঙন দ্রুত বাড়ে। এই ধরনের কর্মকা- পরিবেশের জন্য ক্ষতিকর। মানুষের জীবন ও জীবিকাও হুমকির মুখে পড়ে। নদীভাঙনের কারণে বসতভিটা হারিয়ে অনেক পরিবারকে অন্যত্র সরে যেতে হয়। শিমুল বাগানের মতো একটি পরিচিত পর্যটনস্থল অব্যবস্থাপনা ও অবৈধ কর্মকা-ের কারণে ক্ষতিগ্রস্ত হবে- সেটা মেনে নেয়া যায় না।

এই পরিস্থিতিতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। অবৈধ বালু তোলার প্রমাণ পাওয়া গেলে, তা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নদী ও তীরবর্তী এলাকার সুরক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি। নদী ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ দরকার।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর উদ্যোগ জরুরি

» আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হওয়া দরকার

» বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি: জবাবদিহি নিশ্চিত করতে হবে

» রাষ্ট্রের গাছ কাটার অভিযোগ আমলে নিন

» চুনারুঘাটে নদী রক্ষায় ব্যবস্থা নিন

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

সম্প্রতি