মজুরি বৈষম্যের অবসান চাই

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাওতাল সম্প্রদায়ের নারী কৃষি শ্রমিকরা মজুরি বঞ্চনার শিকার হচ্ছেন। একজন নারী শ্রমিক দিনশেষে মজুরি পান তিনশ’ টাকা। কিন্তু পুরুষ শ্রমিকরা মজুরি পান চারশ’ টাকা।

কম মজুরি দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেও কোন প্রতিকার পান না নারীরা। পেটের দায়ে বৈষম্য মেনে নিয়েই কাজ করতে হয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নারী শ্রমিকের মজুরি বৈষম্যের খবর দুঃখজনক। যুগ যুগ ধরেই নারীরা এই বৈষম্যের শিকার হচ্ছেন। ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সবক্ষেত্রেই নারী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও শ্রম খাতে তাদের দক্ষতা আর মেধায় ঘাটতি নেই।

নারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তারা কাজে ফাঁকি দেন না। এ কারণে সংশ্লিষ্টরা তাদেরকে কর্মী হিসেবে নিতে আগ্রহী হন। কিন্তু মজুরি দেয়ার সময় নারীদের ন্যায্য পাওনাটা দেয়া হয় না।

কোনো কোনো ক্ষেত্রে পুরুষ শ্রমিকদের তুলনায় দেয়া হয় অর্ধেক মজুরি। বিশেষ করে অনানুষ্ঠানিক হাতে এই মজুরি বৈষম্য প্রবল। শ্রম জরিপের এক হিসাব অনুযায়ী, দেশে নারীদের ৯২ শতাংশের কর্মসংস্থান হয় অনানুষ্ঠানিক খাতে।

দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়ন-অগ্রগতি হয়েছে। তবে নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটা ঘটেছে সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। প্রান্তিক পর্যায়ে এই বাস্তবতা আরও খারাপ।

জাতীয় জীবনে কাক্সিক্ষত উন্নয়ন করতে হলে মজুরি বৈষম্য দূর করতে হবে, নারী শ্রমিককে তার ন্যায্য পাওনা দিতে হবে। আমরা মজুরি-বৈষম্য মুক্ত একটি সমাজ চাই। কেউ যেন নারী শ্রমিকদের ঠকাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

মজুরি বৈষম্যের অবসান ঘটাতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বিশেষ করে মালিক শ্রেণীর মনোভাবে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হওয়া দরকার

» বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি: জবাবদিহি নিশ্চিত করতে হবে

» রাষ্ট্রের গাছ কাটার অভিযোগ আমলে নিন

» চুনারুঘাটে নদী রক্ষায় ব্যবস্থা নিন

» দুর্যোগের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার পেশাগত স্বীকৃতি কোথায়?

» দেড় যুগেও সংস্কার হয়নি এক কিলোমিটার সড়ক

» মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি: স্বস্তি ফেরাতে দরকার কার্যকর পদক্ষেপ

» পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত কৃষক

» নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

» দাদন ব্যবসার লাগাম টানা প্রয়োজন

সম্প্রতি