alt

মতামত » উপ-সম্পাদকীয়

লটারিতে ভর্তি : কবে দূর হবে সরকারি স্কুলগুলোর ‘করোনা মহামারী’?

আনোয়ার হোসেন

: বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের মানসিক শক্তি ও দক্ষতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভর্তিতে লটারি সিস্টেম কোমলমতি শিশুদের মাঝে এক ধরনের নেতিবাচক মানসিকতার জন্ম দেয়। তারা চিন্তা করে চান্স পাওয়াটা যেহেতু ভাগ্যের ওপর নির্ভরশীল সেহেতু অযথা পড়াশোনা করার তো কোনো প্রয়োজন পড়ে না। যদিও করোনা মহামারীর প্রতিকূল পরিবেশে লটারি সিস্টেম চালু হয়েছিল; কিন্তু সেই মহামারীর আভাস সরকারি স্কুলগুলোতে দীর্ঘ চার বছরেও দূর হয়নি।

যে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ফার্স্ট বা সেকেন্ড হতো লটারি সিস্টেমে তার ভাগ্য সহায় নাও হতে পারে। ভাগ্যচক্রের নিয়তির এই জাঁতাকলে পিষ্ট হয়ে প্রতি বছর অনেক শিক্ষার্থী সরকারি স্কুলে ভর্তি হওয়া থেকে সুবিধাবঞ্চিত হচ্ছে। তখন তাদের বাবা-মায়ের চোখে-মুখে ফুটে উঠে দুশ্চিন্তা আর বিষণœতার ছাপ। তাদের হৃদয় নিংড়ানো অনুভূতি একটাই, আমার ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় অনেক ভালো; কিন্তু লটারিতে তার ভাগ্য সহায় হলো না!

লটারিতে ভর্তি সিস্টেমে তদবির এবং স্বজনপ্রীতি এখন মামুলি বিষয় হয়ে উঠেছে। এ অনৈতিক সুবিধাটুকু কিন্তু পর্দার আড়ালে খুবই সূক্ষ্মভাবে ঘটে থাকে। এভাবেই ওপর মহলের একটা ফোন বা সুপারিশপত্রের কাছে হাজারও মেধাবীর স্বপ্ন অধরাই থেকে যায়। আর টাকা দিয়ে মেধা কেনার এই প্রতিযোগিতা জুয়া খেলার মতোই রটে যায়।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, মহামারির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হবে। এই পদ্ধতির অধীনে, শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। অভিভাবকদের অনলাইনে আবেদন করতে হয় এবং পরে লটারি কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।

সম্প্রতি প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে বলা হয়েছেÑ ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্য তথ্য দাখিলের সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তাহলে কি ২০২০ থেকে ২৪ দীর্ঘ চার বছর সরকারি স্কুলগুলোতে করোনা মহামারী রয়েই গেছে! কবে দূর হবে এই মহামারী?

লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনার ফলে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেক যোগ্য এবং মেধাবী শিক্ষার্থী যাদের ভালো ফলাফলের সম্ভাবনা ছিল, তারাও এই পদ্ধতিতে সুযোগ না পেয়ে হতাশ হচ্ছে। লটারি ভিত্তিক ভর্তির মাধ্যমে প্রাপ্য শিক্ষার্থীরা সুযোগ হারাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ সংকুচিত হচ্ছে।শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে স্কুলের আসনসংখ্যাও বাড়ানো যেতে পারে; কিন্তু ভর্তিতে লটারি সিস্টেম কোন অবস্থাতেই যৌক্তিক নয়। তাই মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা ও মূল্যায়ন ব্যবস্থাকে সচল রাখা প্রয়োজন। সরকারি স্কুলগুলোতে মেধার সঠিক মূল্যায়নে লটারির মাধ্যমে ভর্তির বর্তমান ব্যবস্থা বাতিল করা এখন সময়ের দাবি।

[লেখক : শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর]

ভাষা, স্বাধীনতা ও সাহিত্য : ইতিহাস থেকে সমকাল

অপাহাড়ি প্রতিমন্ত্রী ও শান্তিচুক্তি

ছবি

মানুষ হইতে হবে মানুষ যখন!

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

tab

মতামত » উপ-সম্পাদকীয়

লটারিতে ভর্তি : কবে দূর হবে সরকারি স্কুলগুলোর ‘করোনা মহামারী’?

আনোয়ার হোসেন

বুধবার, ২০ নভেম্বর ২০২৪

back to top