জাঁ- নেসার ওসমান
“কী মিয়া ভাই, এইডা কী শুরু করেচেন যে, নানা পদের বাটখারা দিয়ে গরটা ভরে তুলেচেন যে!”
“সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী।”
“জ্বী, অয়, এই বাটখারা বামদিকে রেখে বামপন্থী ভদ্রলোকটি যখন দাঁড়ি পাল্লা দিয়ে সমাজের অন্যায়ের ওজন করবেন তখন সঠিক মাপটা তুই পাবি। বামপন্থি বাটখারা মানে বাম দিকে বাটখারা।”
“ওয়াকী!! এইডা আবার করোনার মতুন কোন রোগের কতা বলচেন যে?”
“ধাৎ বুড়াবক, এইটা কোনো করোনার মতুন কোন রোগ নয়, এটা হচ্ছে ল্যাটিন ফ্রেস বা ফ্রেজ তুই যা বলিস।”
“ল্যাটিন না সেন্ট মার্টিন, হেইয়া মুই পরে বুঝমুনে, কিন্তু এইডার মনে কী? “সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী।”
“বুইচিস না, “সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী” এটা সেন্ট মার্টিন নয় এটা হলো ল্যাটিন প্রবাদ ইংরেজিতে যার মানে হচ্ছে, বি রোমান ইন রোম। অর্থাৎ তুই যেই দেশে বসবাস করবি সেই দেশের খাদ্য-শিল্প-সংস্কৃতি পোষাক গ্রহণ করলে তোর বেঁচে থাকা সহজ হবে।”
“হে্যঁ হ্যেঁ হেঁ, বি রোমান ইন রোম- হেইডা তো ব্যাবাগতেই জানে। যস্মিন দেশে যদাচার। মানে যেই দেশে থাকপেন তখন হেই দেশের আমজনতার মতুন নিজেরে চালাইবেন। হেঁঃ হেঁঃ অহন যেমুন ব্যাবাগতে ঘুষ খায় আপনেও খাইবেন, হে্যঁ হ্যেঁ হেঁ। ”
“আরে নৈতিকতা অন্য বিষয়। সবাই চোর হলে তুইও চোর হবি নাকি?”
“না কোই আর কি! “সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী” বি রোমান ইন রোম। তয় ঘরবাড়ি বাটখারা দিয়া ভইরালচেন ক্যান?”
“ওমা কচি খোকা, তুমি বুঝতে পারছো না, দেশের ভালো, দশের ভালো করতে হলে সব কিছু নিখুঁত রূপে মেপে তারপর সিদ্ধান্ত নিতে হবে।”
“আপনে সব কিছু নিখুঁত রূপে মাইপ্পা তারপর সিদ্ধান্ত নেন হ্যেইতে আমি কুনো দোষ দেখি না, কিন্তুক ডিজিটাল বাটখারা থুয়া আপনে হাজার বছরের পুরান বাটখারা আনছেন ক্যান?”
“জীবনে কোনোদিন হাইকোর্ট দেখেছিস?”
“হেঁ হেঁ, কিযে কন, বাঙালরে নি আন্নে হাইকুট দ্যেখান!”
“আরে কাঠ বাঙাল হাইকোর্টে কখনো দেখেছিস থেমিস, গ্রিক দেবীর চোখ বেঁধে...”
“হ হ দেখছি দেখছি, হাইকোটের সামনে থ্যেইক্কা মৃনাল হকের গ্রিক দেবী থেমিসের মুর্তি সরাইনের সমুয় হ্যেয় মৃনাল হক ভেউ ভেউ কইরা কান্দন ছাড়ছে...”
“আরে মৃনাল হকের কান্না তোকে কে দেখতে বলেছে! আমি বলছিলাম তুই কি দেখেছিস দেবী থেমিসের চোখ কাপড় দিয়ে বাঁধা?”
“ হ হ, আইনের দেবী থেমিসের চক্ষু আমাগো মহাভারতের দুর্যোধনের মা গান্ধারীর মতুন কাপড় দিয়া বান্ধা।”
“ জ্বী, তোর ভাষায় এই চক্ষু বান্ধার অর্থ হচ্ছে, আইন কখনো ক্ষমতা, মর্যাদা, ধনী-গরীব কোনো কিছুর বাছবিচার না করে সঠিক সিদ্ধান্ত দেবেন। এই হচ্ছে চোখ বাঁধার মুল মন্ত্র।”
“আপনে মুল মন্ত্র বা আন্ধা দেবী লয়া যা কোইবার কন। কিন্তুক আমার কোয়েশ্চন হোইলো আপনে ঘরের ভিতর বাটখারা আনছেন ক্যান? কাঁচা মালের ব্যবসা করবেননি?”
“আরে বুড়বক তুই দেখছিস না, সামনে আসছে স্মরণকালের নিরেপেক্ষ নির্বাচন। এবারের নির্বাচন কোনো পক্ষপাত দোষে দুষ্ট হবে না। রাতের ভোটও হবে না । হবে সুস্থ্য-সুন্দর বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ইউনাইটেড ষ্টেটস অব আমেরিকার আদলে হান্ড্রেড পার্সেন্ট নিরেপেক্ষ নির্বাচন। কোনো কারচুপি হবে না।”
“ওম্মারেমা, এইবার বুঝছি আন্নে ক্যান সেন্টমার্টিনে বিশ্বের সর্ব বৃহৎ ইউনাইটেড স্টেটস অব আমেরিকার সোলজার আনছেন। আমাগো সত্যিকার অর্থে গণতন্ত্র দ্যেখাইবেন। সাধু সাধু। কিন্তুক বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের লগে আপনের বাটখারার কী সম্পর্ক?”
“আছে রে আছে, বাটখারার সম্পর্ক আছে। আচ্ছা বল দেখি সাধারণত কোনো দ্রব্য মাপার আগে বাটখারা পাল্লার কোন দিকে রাখে?”
‘ক্যা, এডাতো হক্কলেই জানে, বাটখারা থাকে পাল্লার বামদিকে...”

“ঠিক, ঠিকই কোইছেন, এ্যতো দিনতো যারাই অন্যায়ের ওজন মাপতে গ্যেছে হ্যারা হয়, ক্ষমতা, নয় ট্যাকা নায়লে সামাজিক মর্যাদা এইসব দ্যেইক্ষা ওজনে ফাঁকি মারছে মানে ন্যায় বিচার করে নাই! এইবার আইতাছে বামপন্থী বাটখারা ব্যেবাগরে, ব্যেবাগ অন্যায়রে, হীডি হাডাই হ্যালাইবো।”
“বুঝলি তোকে যে বলেছিলাম, “সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী” বি রোমান ইন রোম, আমাদের নেতাটি ঠিকই বুঝেছিলেন যে রোমের জনগণকে যদি সঠিক পথে চালাতে হয় তবে মধ্যবিত্তের আফিমখোরদের সাথে মিশে আফিম খেয়ে ওদের মোতোই চলতে হবে। তাহলেই তুই ওদের উপকার করতে পারবি। দেখিসনি উনিশ’শ একাত্তর সালে কুঁড়েঘরের, মোজাপরা লোকটা নিজেরে সবচেয়ে শিক্ষিত বলে দম্ভ করেছিলো কিন্তু ফলাফল নিম্নচাপ। নির্বাচনে হেরে ভুত।”
“আমার মনে লয় আপনের এই কুঁড়েঘরের লোকেরা বি রোমান ইন রোম হোইবো না, ওরা মস্কোতে মেঘ হোইলে ঢাকায় ছাতি ফুটায়, এইগুলা রোমে থাইক্কা কুঁড়েঘরেই পইড়া থাকবো উন্নতি হোইবো না।”
“তা যাই বল ওদেরই একজন বি রোমান ইন রোম প্রবাদ মেনে চলে প্রায় চুয়ান্ন বছর পর তোদের দেশে সত্যিকারের অন্যায় প্রতিরোধের চেষ্টা কোরছে। সত্যিই ভাবতে ভালো লাগে বামঘরানার রোমান এখন দেশ পরিচালনা করবেন।”
“গুরু আমিও তায়লে ফাল পাইড়া শীঙ্গায় ফুঁ দিয়া কমু “সী ফুরি আলীবি ভিভিতো সীকুত ঈবী” বি রোমান ইন রোম, ভাইসব আহেন আমরা ব্যেবাগতে বামঘরানার বাটখারা দিয়া মাইপ্পা অন্যায়রে সঠিক ওজন বাইর করুম।”
“তুই ঠিকই বলেছিস এবার আমাদের আর কেউ ঠেকাতে পারবে না, বামঘরানার বাটখারা আমজনতার ছুটকারা।”
“মাইনে অন্যায়-অনাচার অত্যাচারের হাত থেকে সমাজের ছুটকারা?”
“ইয়েয়য়য় তুই ঠিকই ধরেছিস বামঘরানার বাটখারা অন্যায় হতে ছুটকারা!”
[লেখক: চলচ্চিত্রকার]
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
জাঁ- নেসার ওসমান
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫