alt

মতামত » উপ-সম্পাদকীয়

রাজধানী লক্কড়-ঝক্কড় গাড়ির অত্যাচার থেকে মুক্ত হবে কবে?

আর কে চৌধুরী

: রোববার, ১৭ অক্টোবর ২০২১

ঢাকা ও এর আশপাশে দুই শর বেশি রুটে সাড়ে তিন হাজার বাস চলাচল করে। অনুমতি রয়েছে ১২ হাজার ৫২৬টি বাস চলাচলের। দেখা যায়, যাত্রী তোলার জন্য এক বাসের চালক অন্য বাসের সঙ্গে পাল্লায় লিপ্ত হন। এর ফলে দুর্ঘটনা বাড়ে।

সুস্থ মস্তিষ্কের কেউ রাজধানী দূরের কথা দেশের কোথাও ফিটনেসবিহীন গাড়ি চলুক তা চাইতেও পারেন না। কিন্তু ট্রাফিক পুলিশসহ অন্যান্য কর্তৃপক্ষের নাকের ডগায় ফিটনেসবিহীন গাড়ি বছরের পর বছর ধরে চলছে যা ওপেন সিক্রেট। যে কারণে রাস্তায় ধোঁয়া ছেড়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করলেও ত্রুটিযুক্ত গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না। জানালা-দরজা ভাঙা গণপরিবহনও রাজধানীজুড়ে অবাধে চলে সব সম্ভবের এই দেশে।

যাত্রীরা এমন যানবাহনে চলাচলকে তাদের নিয়তির লিখন বলে মেনেও নিয়েছেন। সে লিখন খন্ডানো নয়, যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ানোর জন্যই যেন অভিযান চলছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। যারা এগুলো চলতে দেন অভিযানের সঙ্গে সেসব কর্তৃপক্ষের সংশ্লিষ্টতায় আশঙ্কা করা হচ্ছে শেষ পর্যন্ত এটি হয়তো অশ্বডিম্বই প্রসব করবে।

সভ্য কোনো দেশে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযানের প্রয়োজন পড়ে না। এসব উদ্ভট অভিযান ছাড়াই সেসব দেশের সড়ক যে ফিটনেসবিহীন গাড়িমুক্ত থাকে তার কারণ একটাই। আর তা হলো ট্রাফিক পুলিশের সততা। সেসব দেশে এমপি-মন্ত্রীদের গাড়িও আইন ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। আমাদের দেশে যা কল্পনারও বাইরে।

ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধ করতে হলে অভিযান চালিয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগে ফেলা নয়, সততার সংকট থেকে বিআরটিএ ও ট্রাফিক পুলিশকে বেরিয়ে আসতে হবে। তারা তৎপর হলে রাজধানী লক্কড়-ঝক্কড় গাড়ির অত্যাচার থেকে মুক্ত হবে। তারা সততার সংকটে না ভুগলে লাইসেন্স ছাড়া কারোর পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। সততার দ্বারা পরিচালিত হলে রাজধানীতে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী নেয়া ও যানজট সৃষ্টি করা অসম্ভব হয়ে পড়বে। তা না করে লোক দেখানো অভিযান পরিচালনা করলে জনদুর্ভোগই শুধু বাড়বে। সাধারণ যাত্রীদের ভোগান্তিই নিশ্চিত করা হবে; যা হওয়া উচিত নয়।

[লেখক : সাবেক চেয়ারম্যান, রাজউক]

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

নির্বাচন ও সাধারণ ভোটারের ‘অসাধারণ’ সামাজিক চাপ

মানুষের মাঝেই স্বর্গ-নরক

মহাকাশের ভূত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

tab

মতামত » উপ-সম্পাদকীয়

রাজধানী লক্কড়-ঝক্কড় গাড়ির অত্যাচার থেকে মুক্ত হবে কবে?

আর কে চৌধুরী

রোববার, ১৭ অক্টোবর ২০২১

back to top