alt

মতামত » উপ-সম্পাদকীয়

অঙ্গদানের অনন্য উদাহরণ

আর কে চৌধুরী

: মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
image

সারাহ ইসলাম

বাংলাদেশে কিডনি রোগে প্রতি বছরই প্রাণ হারায় বিপুল সংখ্যক মানুষ। দেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ থাকলেও কুসংস্কারের কারণে বিপদাপন্ন রোগীদের জন্য কিডনি পাওয়া যায় না। প্রথমবারের মতো ‘ব্রেন ডেড’ রোগীর শরীর থেকে নেওয়া দুটি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন হলো বাংলাদেশে। এতে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল।

২০ বছর বয়সী ‘ব্রেন ডেড’ নারী সারার শরীর থেকে নেওয়া দুটি কিডনি দুই নারী কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে বুধবার রাতে। একটি কিডনি প্রতিস্থাপন বিএসএমএমইউতে হয়েছে, আরেকটি প্রতিস্থাপন করেছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন। বর্তমানে দুজনই ভালো আছেন।

জেনেটিক ডিজিজে আক্রান্ত ২০ বছর বয়সী সারাহ ইসলাম নামের এক রোগীর বিএসএমএমইউতে সার্জারি হয়। তারপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। তিনি যখন ব্রেন ডেডের দিকে যাচ্ছেন তখন তার মাকে কাউন্সিলিং করেন চিকিৎসকরা। তার স্কুলশিক্ষক মা ব্রেন ডেড সারার দুটি কিডনি ও দুটি কর্নিয়া ট্রান্সপ্লান্টের অনুমতি দেন। স্কুলশিক্ষক মা তার কন্যা সারাহ ইসলামকে হারিয়েছেন জীবনের জন্য।

কিন্তু ব্রেন ডেড হয়ে যাওয়া কন্যার দুটি কিডনি প্রতিস্থাপন করে বেঁচে গেল দুটি জীবন। তার দুটি কর্নিয়া দুজন অন্ধ মানুষকে পৃথিবীর আলো দেখার সৌভাগ্য নিশ্চিত করবে। আমরা সারা ইসলামের শিক্ষক মায়ের সিদ্ধান্তকে অভিবাদন জানাই। এ ঘটনা ব্রেন ডেড হওয়া রোগীদের কিডনি দানে স্বজনদের উৎসাহ জোগাবে। যে সিদ্ধান্তের কল্যাণে বেঁচে যাবে অনেক মানুষ।

বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম অঙ্গদাতা সারাহ ইসলামের নাম চিকিৎসাক্ষেত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার এ ত্যাগের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরি হবে। অনেক মানুষ নতুন জীবন পাবে।’

মৃত্যুর চার দিন আগে মস্তিষ্ক অপারেশনের জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সারাহকে। সেখানথেকে নেয়া হয় বিএসএমএমইউতে। যখন সারাহ বুঝতে পারেন তার অবস্থা ভালো না তখন তার মাকে বলে যান মৃত্যুর পর যেন তার অঙ্গ দান করা হয়।

সারাহ তার পুরো অঙ্গটাই দান করে গেছেন। আমাদের দেশে হার্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট এখনও সেভাবে শুরু হয়নি বলে এ দুটি অঙ্গ নেওয়া হয়নি।

বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল বলেন, সারাহকে বীরের মর্যাদা দেওয়া উচিত। মরণোত্তর কিডনি দানে উদ্বুদ্ধ করতে সারাহর এই দান মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে।

[লেখক : সাবেক চেয়ারম্যান, রাজউক]

নারীর অধিকার নিশ্চিত হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব

কৃষিঋণ মওকুফ: কৃষকের স্বস্তি, বাস্তবায়নে দরকার সুশাসন

‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস!’

ইরানে হামলা: মধ্যপ্রাচ্যের সংকট ও পরিণতি

ঈদবাজারে ভোক্তার অসহায়ত্ব

নবযাত্রায় কেমন বাংলাদেশ চাই

আন্তর্জাতিক নারী দিবস

বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা

নতুন গভর্নর অপরিহার্য ছিল

উত্তরবঙ্গের আদিবাসীদের বিবাহের রীতি ও প্রথা

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী?

না হয় রহিতে কাছে!

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

বই মেলার বোল কুমড়া

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

tab

মতামত » উপ-সম্পাদকীয়

অঙ্গদানের অনন্য উদাহরণ

আর কে চৌধুরী

image

সারাহ ইসলাম

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

back to top