শীতের তীব্রতা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। ঠান্ডাজনিত রোগে অনেক মানুষ হাসপাতালে ভর্তি, অনেকে মারাও গেছেন। এই পরিস্থিতে নতুন করে হানা দিয়েছে “নিপাহ ভাইরাস”। একটার পর একটা দুর্যোগ যেন লেগেই আছে। তবে নিপাহ ভাইরাস নিয়ে ভয় নয়, দরকার সচেতনতা। এই ভাইরাস কীভাবে ছড়ায়, এ থেকে প্রতিরোধের উপায় আমাদের জানতে হবে এবং অন্যদের জানাতে হবে।
“নিপাহ ভাইরাস” একটি মারাত্মক ও সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক। এই ভাইরাসের প্রধান বাহক হলো ফলখেকো বাদুড়। বাদুড়ের লালা বা মূত্রে দূষিত ফল কিংবা কাঁচা খেজুরের রস গ্রহণের মাধ্যমে মানুষ এতে সংক্রমিত হতে পারে। এছাড়াও সংক্রমিত প্রাণী বা মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শে এ রোগ ছড়ায়।
নিপাহ ভাইরাসের সংক্রমণ রোধের জন্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
নিপাহ ভাইরাসের প্রধান বাহক ফলখেকো বাদুড় হওয়ায় বাদুড়ের লালা বা মূত্রে দূষিত কোনো ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে।
নিপাহ ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগী শনাক্ত করে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করাই এই ভাইরাসের সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর উপায়। ভয় নয় সচেতনতাই বাঁচাতে পারে এই ভয়াবহ ভাইরাস থেকে। তাই নিজেও সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে।
সেঁজুতি মুমু
অর্থ-বাণিজ্য: এলএনজি কেনার জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক: বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানির দাম
আন্তর্জাতিক: খামেনির ছেলে মোজতাবা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত