প্রতারক চক্র থেকে সাবধান

ইদানীং একটা চক্র বের হয়েছে, হোয়্যাটসঅ্যাপে বা ফোনে কল দিয়ে ডিএমপি/ পুলিশ পরিচয় দিয়ে বলবে আপনার নাম্বার একটা প্রতারক গ্রুপের লিস্টে আছে। আপনি কি জড়িত আছেন কিংবা জানেন কিনা। তখন আপনি বলবেন জানেন না। তখনই বলবে আমরা বাংলাদেশ পুলিশ বিভাগ থেকে আপনার হোয়্যাটসঅ্যাপে লগইন করব। তখন আপনার হোয়্যাটসঅ্যাপে কোড আসবে আপনি হোয়্যাটসঅ্যাপের কোড দিলে তার ডিভাইস লিংকআপ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে সে বলে আপনি ১-২ ঘণ্টার জন্য মোবাইল বন্ধ রাখবেন যাতে আপনাকে গ্রুপ থেকে আউট করতে পারি।

মোবাইল খোলা রাখলে আপনার লোকেশনই দেখাবে তখন আর ট্র্যাক করতে পারবো না অপরাধীদের। এরপর আপনার নম্বর থেকে আপনার কনটাক্ট-এর সবার কাছে টাকা চাইবে বা আপনার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে। প্রতিনিয়ত একটি চক্র প্রতারণা করে যাচ্ছে। সবাইকে অনুরোধ করছি সতর্ক থাকার জন্য। কোনভাবেই আপনার মোবাইলের হোয়াটসএপ কোড, বিকাশ কোড বা অন্য কোন অনলাইন ট্রানজ্যাকশনের কোড কাউকে না বুঝে দিতে যাবেন না। আপনিও সতর্ক ও সচেতন থাকুন, আপনার পরিবার, প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ আশপাশের লোকদের সচেতন করুন।

ওবায়েদ উল্লাহ আইমান

সম্প্রতি