সুনামগঞ্জ অসংখ্য হাওর নিয়ে গঠিত এবং এখানে এই হাওর গুলোতে অনেক বিল রয়েছে।এই সকল বিলে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায়। যা এখানকার মানুষের আমিষের চাহিদা পূরণ করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, কয়েক বছর ধরে কিছু অসাধু লোক প্রতিহিংসার বশে এবং চুরি করার উদ্দেশ্যে বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলছে। তারপর সেগুলো চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে।এতে একদিকে যেমন বিলের মালিকপক্ষের ক্ষতি হচ্ছে অন্যদিকে পরিবেশের জন্যও হুমকি স্বরূপ।
এছাড়াও এইসব মাছ যারা ক্রয় করছে তাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। এই অপরাধ অনেক দিন ধরেই চলে? আসছে। তাই স্থানীয় প্রশাসনের উচিত এইসব অসাধু লোকদের বিচারের আওতায় আনা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই সমস্যার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য।
নুসরাত জাহান বৈশাখী