image

লেবুর উচ্চমূল্য

প্রতি বছর রমজান মাস এলেই লাগামহীনভাবে বাড়তে থাকে লেবুর দাম। যেখানে অন্যান্য দেশে রমজান উপলক্ষে প্রয়োজনীয় সব ভোগ্যপণ্যের দাম কমানো হয় সেখানে বাংলাদেশে তার ব্যতিক্রমী চিত্র লক্ষ করা যায়। ব্যবসায়ী এবং স্থানীয় বিক্রেতাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা মৌসুম বা সময়কে দায়ী করে থাকেন। রমজান মাস ঘিরে তারা চড়া দামে যেমন- প্রতি হালি লেবু ৮০ থেকে ১০০ বা ১২০ টাকায়ও বিক্রি করেন; যা বছরের অন্য সময় প্রায় অর্ধেক থাকে। রমজান মাসে লেবুর চাহিদার সঙ্গে সঙ্গে দামের এ লাগামহীন ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য অত্যন্ত দুর্ভোগের।

এমতাবস্থায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে লেবুর দাম সহনীয় ও ক্রয় উপযোগী মাত্রায় নিয়ে আসা জরুরি। তাহলেই জনমনে স্বস্তি নেমে আসবে।

জান্নাতুল মুশরাত জেবিন

সম্প্রতি