জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি সমান সুযোগ পাচ্ছে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ একটি পাবলিক প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থী ও দুই হাজারের বেশি কলেজ রয়েছে। কিন্তু এত বিশাল পরিসর থাকা সত্ত্বেও শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সুবিধায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক পিছিয়ে।

অধিভুক্ত অধিকাংশ কলেজে আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, প্রযুক্তিগত সহায়তা ও আবাসনসুবিধা সীমিত। শিক্ষক সংকটের কারণে একজন শিক্ষককে বিপুলসংখ্যক শিক্ষার্থী সামলাতে হয়, ফলে মানসম্মত পাঠদান ব্যাহত হয়। শিক্ষার্থীপ্রতি রাষ্ট্রীয় ব্যয় কম হওয়াও শিক্ষার গুণগত উন্নয়নে বড় বাধা। এর প্রভাব কর্মক্ষেত্রেও পড়ছে; প্রয়োজনীয় দক্ষতা ও নেটওয়ার্কের অভাবে অনেকেই প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার্থীপ্রতি সরকারি বিনিয়োগ বৃদ্ধি, পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ এবং আধুনিক ল্যাব–লাইব্রেরি স্থাপন জরুরি।

পাশাপাশি কেন্দ্রীয় ই-লাইব্রেরি, অনলাইন লেকচার, গবেষণা সহায়তা ও কর্মমুখী প্রশিক্ষণ চালু করলে শিক্ষার্থীরা সমান মানের সুযোগ পাবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত হবে।

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল

সম্প্রতি