মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট চাই

শরীরে সুস্থতার পাশাপাশি মনের সজীবতাও গুরুত্বপূর্ণ একজন মানুষের কর্ম-উদ্দীপনা বাড়াতে। অতি গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা বর্তমানে সবচেয়ে অবহেলিত বলা যায়। চট্রগ্রামের অন্তর্ভুক্ত হাটহাজারী উপজেলা একটি জনবহুল এলাকা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট। কিশোর থেকে বৃদ্ধ সবার এই সেবার চাহিদা ব্যাপক।

শরীরের সুস্থতার পাশাপাশি মনের যত্ন নিতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকা প্রয়োজন। এতে করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অত্র এলাকাবাসীর কল্যাণে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মানসিক স্বাস্থ্য সেবা ইউনিট তৈরি করা হোক এতে আমাদের সুস্থ দেহের সঙ্গে সঙ্গে সুস্থ মনের বিকাশ ঘটবে।

আশা রাখছি হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনজর রাখবেন।

তৈয়বা খানম

সম্প্রতি