স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অসুস্থতার সময় নির্ধারিত ওষুধই হয়ে ওঠে জীবনের ভরসা। কিন্তু বাস্তবে ওষুধের মূল্য নিয়ে বাজারে যথেষ্ট স্বচ্ছতা নেই। অনেক ওষুধের বড় প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য (গজচ) উল্লেখ থাকলেও প্রতিটি স্ট্রিপ বা পাতায় আলাদাভাবে দাম লেখা থাকে না। ফলে ক্রেতাদের বিক্রেতার কথার ওপর নির্ভর করেই ওষুধ কিনতে হয়। প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলে কম্পিউটার ভিত্তিক বিল তৈরি করে যে অঙ্ক দেখানো হয়, তা যাচাই করার সুযোগ সাধারণত থাকে না। একই ওষুধের দামে ভিন্নতা দেখা যাওয়ার ঘটনাও অস্বাভাবিক নয়। অত্যাবশ্যকীয় পণ্য হওয়া সত্ত্বেও ওষুধের দামে এই অস্বচ্ছতা ভোক্তার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।
বর্তমানে ভোক্তা অধিকার রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হলেও ওষুধের স্ট্রিপভিত্তিক মূল্য স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করার বিষয়টি এখনো গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়নি। অথচ প্রতিটি স্ট্রিপ বা পাতায় আলাদাভাবে মূল্য ছাপানো থাকলে প্রতারণার সুযোগ অনেকটাই কমে আসবে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জোর দাবি- ওষুধের প্রতিটি স্ট্রিপে সুস্পষ্টভাবে সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রণের বিষয়টি বাধ্যতামূলক করা হোক। জনস্বাস্থ্যের স্বার্থে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এই উদ্যোগ সময়ের দাবি।
মহিমা খান
নগর-মহানগর: গ্যাস সংকট নিরসনে তিতাসের সাথে ইশরাকের বৈঠক
অর্থ-বাণিজ্য: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ