আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রামের কুটির শিল্প। তাঁতশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেতশিল্প, কাঁথা সেলাই ইত্যাদি কুটির শিল্প শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।
কিন্তু দুঃখজনকভাবে পর্যাপ্ত সরকারি সহায়তা, আধুনিক প্রশিক্ষণ ও বাজারজাতকরণের অভাবে এই শিল্প ক্রমেই অবহেলিত হচ্ছে। উৎপাদকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, ফলে অনেকেই পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। ক্রমশ অনেক জায়গায় এই শিল্প গুলির চর্চা বন্ধ হওয়ার পথে। এর ফলশ্রুতিতে গ্রামে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে।
কুটির শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারিভাবে নিবন্ধন, সহজ শর্তে ঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া দেশের প্রতিটি গ্রামে এই শিল্পের প্রচলন জরুরি। স্থানীয় পর্যায়ে প্রদর্শনী ও মেলার আয়োজনের মাধ্যমে পণ্যের প্রচার বাড়ানো যেতে পারে। পাশাপাশি অনলাইন বিপণনের সুযোগ সৃষ্টি করলে উদ্যোক্তারা আরও লাভবান হবেন। কুটির শিল্পের উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। কুটির শিল্প বাঁচলে গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে দেশ এগিয়ে যাবে।
বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
সারাদেশ: তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে
আন্তর্জাতিক: হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি হুমকিতে বিশ্ব