বর্তমানে গ্রাম ও শহর উভয় এলাকাতেই দৈনন্দিন রান্নার কাজে গ্যাস সিলিন্ডারের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্রুত, সহজ ও সময় সাশ্রয়ী হওয়ায় অধিকাংশ মানুষই এখন গ্যাসে রান্না করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক সময় গ্যাস লিকেজ, আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, যা প্রাণহানির ঝুঁকি সৃষ্টি করে।
তাই নিরাপদে গ্যাস ব্যবহার করতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন।গ্যাস সিলিন্ডার সবসময় সোজা ও স্থির স্থানে রাখতে হবে। এটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। রেগুলেটর, চুলা ও পাইপ নিয়মিত পরীক্ষা করতে হবে এবং কোনো ফাটল বা ক্ষতি দেখা গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে।
সাধারণত ১২ বছর পরপর পাইপ বদলানো উচিত। গ্যাসের গন্ধ পাওয়া গেলে আগুন বা বৈদ্যুতিক সুইচ ব্যবহার না করে দরজা-জানালা খুলে দিতে হবে। ব্যবহারের পর চুলার সুইচ ও রেগুলেটর বন্ধ রাখাও জরুরি। এসব সতর্কতা মেনে চললেই দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং নিরাপদে গ্যাস ব্যবহার করা যাবে।
শেখ সুলতানা মীম
সারাদেশ: তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে
আন্তর্জাতিক: হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি হুমকিতে বিশ্ব