শিশু নির্যাতন বন্ধ হোক

বর্তমানে লোকচক্ষুর আড়ালে অসহায় ও দরিদ্র শিশুরা ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে। শহরের বাসাবাড়িতে কাজের শিশুদের উপর নির্যাতনের মাত্রা বাড়ছেই। সম্প্রতি আমাদের দেশে এক শিশু বাড়ির মালিক কর্তৃক পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

শ্রমের সাথে জড়িত প্রতিটি শিশুই প্রতিদিন কোনো না কোনোভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। কথায় আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

দরিদ্র ও ছিন্নমূল শিশুদের জন্য সরকারি সহায়তা খুবই জরুরি। প্রতিটি শিশুর মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা প্রদান করতে হবে এবং শিশু নির্যাতন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি ও পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জাহিদ হাসান

সম্প্রতি