রমজান ও ঈদ নিরাপত্তায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযানে ৯৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে নিরাপদ সিয়াম পালন ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে তেজগাঁও বিভাগের আওতায় মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ভোর ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অভিযানে চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে এবং মোহাম্মদপুর থানায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, একজন ছিনতাই মামলার আসামি, চারজন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আসামি রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড