মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘনীভূত হতে থাকা যুদ্ধের কালো মেঘের ছায়া এবার সুদূর ঢাকার জ্বালানি তেলের বাজারেও এসে পড়েছে। এর ফলে এক "কৃত্রিম অস্থিরতার ছোপ" ফেলেছে দেশের পেট্রোলপাম্পগুলোতেও। বিশ্ববাজারের জন্য জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার "প্রবল গুজব" আর দেশীয় বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কায় মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ক্যালেন্ডারের পাতায় রমজান মাস মাঝামাঝি গণ্ডি পেরোতেই রাজধানী ঢাকা এখন রূপ নিয়েছে এক উৎসবের নগরীতে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) শপিংমলগুলোতে দেখা গেছে জনসমুদ্র। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের প্রধান ভরসাস্থল হিসেবে পরিচিত নিউ মার্কেট, গাউসিয়া ও চন্দ্রিমা মার্কেট এলাকা এখন কেনাকাটার মহা-ব্যস্ততায় মুখর।
কূটনীতিকদের নিয়ে ইফতার আয়োজনে জামায়াতের আমির ও বিরোধী দল নেতা শফিকুর রহমান অন্য বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক’ গড়ার কথা বলেছেন
সরকার ঘোষিত জ্বালানি তেলের রেশনিং বা সীমা নির্ধারণের সিদ্ধান্তের পর থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। শুক্রবার থেকে শুরু হওয়া এই নতুন নিয়মের প্রভাবে পাল্টে গেছে চিরচেনা পাম্পগুলোর দৃশ্যপট।
বিকেল ৪টা! বিশালাকৃতির হাঁড়ি নিয়ে হাজির এক ঝাঁক শিশু। সাথে সাথেই খাবারের গন্ধে ভরে ওঠে চারপাশ। রাজধানীর লালমাটিয়ার ‘মেহমানখানা’র প্রতিদিনকার চিত্র এটি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা চলছে, তার আঁচ লেগেছে বাংলাদেশেও। তেলের সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় শুক্রবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি পেট্রোল পাম্পে আকস্মিক পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রাজধানীর আদাবর ও শ্যামলী হাউজিং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) গভীর রাতে আদাবর থানাধীন শ্যামলীর বায়ান্নকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌপুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
রাজধানীর গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বুধবার (০৪ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নারীদের জন্য বিশেষায়িত "বিআরটিসি বাস" চালুর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার চেয়েও অনেক বেশি শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার বিকেলে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ মূলত শ্রমিক ও মেহনতি মানুষের দেশ। অথচ এই বিশাল জনগোষ্ঠীর সরকারি সেবা ও সহায়তা এখনো পুরোনো কাগুজে পদ্ধতির ওপর নির্ভরশীল, যা অত্যন্ত দুঃখজনক।
ঘরে ঘরে বেজে উঠেছে ঈদ উৎসবের আগমনী সুর। নাড়ির টানে বাড়ি ফেরার চিরায়ত আকুলতা আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি। ডিজিটাল বাংলাদেশের যাত্রায় এবারও কোনো স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোগান্তি নেই, বরং সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গেই লাখ লাখ আঙুল ব্যস্ত হয়ে পড়েছে স্মার্টফোনের স্ক্রিনে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকেট নিশ্চিত করার এক অলিখিত যুদ্ধে।
মশার সীমাহীন উৎপাতে ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম ঢাকাবাসীর। দিনের আলোতেও নেই স্বস্তি। ঘরে-বাইরে সব জায়গায় মশার উৎপাত। সাম্প্রতিক গবেষণা বলছে, গত এক মাসেই মশা বেড়েছে ৪০ শতাংশ, আর তাতেই নাজেহাল জনজীবন। এ অবস্থায় দ্রুত নিধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন নতুন দায়িত্বে বসা সিটি করপোরেশনের প্রশাসকেরা।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা শহরের জন্য এই বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।
মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯৫
এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
শিল্প কারখানার বর্জ্যে গাজিখালি নদীর পানি এখন বিষাক্ত
শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
ঢাকাকে গিলে ফেলেছে বিষাক্ত বায়ু
অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানালো আইপিডি
গ্যাস সংকট নিরসনে তিতাসের সাথে ইশরাকের বৈঠক
টিসিবির চলন্ত ট্রাকের পেছনে মরিয়া হয়ে ছুটতে থাকেন ক্রেতারা।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মোহাম্মদপুরে ‘সমন্বয়ককে’ কুপিয়ে আহত, দখল নিয়ে ‘দ্বন্দ্ব’ বলছে পুলিশ
তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার নোবেল
রমজান উপলক্ষে কারওয়ান বাজারে “বিশেষ ছাড়ের” ঘোষণা ব্যবসায়ীদের
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, পাঠানো হচ্ছে ঢাকায়
চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করলো পুলিশ
তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
বসিলা-আদাবর-বেড়িবাঁধে বেপরোয়া কিশোর গ্যাং: কারখানায় হামলা ও থানা ঘেরাও
যাত্রাবাড়ীতে ‘তল্লাশির সময়’ পুলিশকে ছুরিকাঘাত
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক আওয়ামী লীগ দুই নেতা
বসন্তের আকাশ হঠাৎ অন্ধকার, মনে বিষণ্ণতার ছায়া
বিশ্বে ঘণ্টায় ৫টি মশা কামড়ালেই বিপদ, ঢাকায় কামড়ায় ৮৫০
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছে নাগরিক প্ল্যাটফর্ম
বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা
৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।