রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারিন্দার একটি পাঁচতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারিন্দার ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বিস্ফোরণ ও আগুনে দগ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। দগ্ধদের মধ্যে একজন নারী রয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।
আন্তর্জাতিক: আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
নগর-মহানগর: এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
অপরাধ ও দুর্নীতি: নতুন ডিএমপি কমিশনার মো. সরওয়ার
খেলা: সাঙ্গাকারার সতর্কতা