image

লেবাননে বোমা হামলায় নিহত ৫

সংবাদ অনলাইন রিপোর্ট

লেবাননের মাজদাল আনজার ইসরায়েলের বিমান বাহিনীর বোমা হামলায় খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে সিরিয়ার সীমান্তরক্ষী-সহ নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। স্থানীয় সময় আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটে। লেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)ও বরাতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

এদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানো ব্যতীত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি। আর আইডিএফের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কয়েক জন সদস্য মাজদাল আনজার এলাকায় আত্মগোপনে আছেন। তাদের লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, হামলার পর থেকে এখন পর্যন্ত প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ- পিআইজে থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

গত বছরের নভেম্বরে লেবানেনের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল। আজকের এই হামলা সেই চুক্তির পরিপন্থি। যদিও এটি নতুন কোনো ঘটনা নয়। কারণ নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিতই লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েল।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি