image

ইনকিলাব জিন্দাবাদ: জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন।

ওই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন:

ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।

পোস্টটি দেওয়ার পর থেকেই এটি ভাইরাল হতে শুরু করে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত মাত্র এক ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটিতে ১ লাখ ২৫ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে দুই হাজারের বেশি এবং মন্তব্য করেছেন প্রায় ১৭ হাজার ফেসবুক ব্যবহারকারী। সাধারণ মানুষের এই বিপুল সাড়া নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও একটি পোস্ট দিয়েছিলেন জামায়াত আমির। সেখানে তিনি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে লিখেছিলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

রাজনীতি ও সমসাময়িক প্রেক্ষাপটে ইনসাফের বাংলাদেশ গড়ার এই প্রত্যয় এবং ইনকিলাব (বিপ্লব) শব্দটির ব্যবহার রাজনৈতিক মহলেও বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি