ছয় দিনে ২১০ ফ্লাইট বাতিল, মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম দুর্ভোগ

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান নিরাপত্তা সংকটের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশের বিমান চলাচলে। গত ছয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে, যা দেশের বিমান চলাচলের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে।