ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নিজস্ব বার্তা পরিবেশক
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জোরদার করা হয়েছে উপকূল ও দ্বীপাঞ্চলের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, নিরাপত্তা জোরদার করার জন্য ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোটের ব্যবস্থাও নেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ড্রোন, ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যক্ষেণ করা হচ্ছে এসব এলাকার কেন্দ্রগুলো।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় ও দ্বীপ এলাকাগুলোতে যেকোন পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (ওআরএফ) এবং সোয়াডস টিম সবসময় প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুৃষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ১৭টি সংসদীয় আসনে ২৪টি উপজেলা ও ২টি সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছে।
এদিকে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারী) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চর ফ্যাশন ও ভোলা পরিদর্শন করেন।
এদিকে পুলিশ জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, নোয়খালীর হাতিয়াসহ উপকূলীয় অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে স্থানীয় পুলিশ ছাড়াও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক: থাইল্যান্ডে নির্বাচনে অনুতিনের রক্ষণশীল দলের জয়জয়কার
রাজনীতি: গণঅধিকার পরিষদের বিশাল মিছিল