image

ছুটির দিনেও ‌‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছুটির দিনেও ‌‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার।

তথ্যানুযায়ী, এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

এছাড়া দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার স্কোর ২৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক শহর, স্কোর ২৫৫। এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর (স্কোর ২২৭)।

তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (স্কোর ২১৮) ও করাচি শহর (স্কোর ২০৬)।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি